
আসুন রক্তদানের উপকারিতা নিয়ে একটু আলোকপাত করি। আপনার কি জানা আছে রক্তদানের উপকারিতা প্রসঙ্গে?এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কি বলছে একটু জানার চেষ্টা করি। রক্তদান শুধু গ্রহীতার জন্য উপকারী নয়, দাতার জন্যও উপকারী। রক্তদানের পূর্বে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে, যার ফলে নিজের স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতিও জানা সম্ভব হয়।
পাশাপাশি মহতী রক্তদান মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও পরোপকারের চেতনা বৃদ্ধি করে থাকে। সে কথা মাথায় রেখেই “বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার”-স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করে। যা এবার ১৯ তম বর্ষে পা রাখলো। বাংলার বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়-এর জন্ম-মৃত্যু দিবসে অর্থাৎ “জাতীয় চিকিৎসক দিবস” কে স্মরণে রেখে গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মোকাবিলায় মুমূর্ষ রোগীদের সহায়তার জন্য ১ জুলাই ২০২৬ বুধবার রক্তদানের আয়োজন। আহ্বান জানাই সবাইকে।
পরিচালনায়: “বিধাননগর নর্থ সোসাইটি ফর
সোশ্যাল ওয়েলফেয়ার”
স্থান: বি বি কমিউনিটি হল
বি বি-২৭১,সল্টলেক সিটি
কলকাতা-৭০০০৬৪


Leave a Reply